আশুলিয়ায় আবাসিক হোটেলে অভিযান মূল ফটকে তালা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:২৪ এএম

সাভারের আশুলিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ‘ছাত্র-জনতা’। এ সময় ওই হোটেল থেকে ১৫ জন নারী-পুরুষকে আটক করা হয়। গতকাল শুক্রবার বাদ জুমা আশুলিয়ার জিরানী বাজার এলাকার ড্রিমল্যান্ড গেস্টহাউজ নামক আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। আটককৃতরা আপত্তিকর কাজে লিপ্ত ছিল বলে অভিযোগ করেছে ছাত্র-জনতা।

তারা জানায়, দীর্ঘদিন ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় ড্রিমল্যান্ড গেস্টহাউজ নামক প্রতিষ্ঠানটি অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীরা বিব্রত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখানে কোনো অভিযান পরিচালনা কিংবাং অসামাজিক কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি ছাত্র-জনতার নজরে আনা হলে গতকাল জুমার নামাজের পর তারা গেস্টহাউজে গিয়ে ১৫ জন নারী পুরুষকে আটক করেন। পরে তারা গেস্ট হাউজটির মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত