নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ

নৈরাজ্য সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৩৬ এএম

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটেছে। অত্যাচার নির্যাতন ও জুলুমের হাত থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ। সুবিধাবাদী কোনো দুষ্কৃতকারীরা বিএনপির সঙ্গে মিশে চাঁদাবাজি, লুটপাট করে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে। এমন কাজ করবেন না যেন বোরকা পরে দেশ ছেড়ে পালাতে হয়।

দেশব্যপী আওয়ামী লীগের নৈরাজ্য, লুটপাট, ছাত্র-জনতাকে নির্বিচারে গণহত্যার বিচার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় মুক্তিসরণি এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ সভায় মামুন মাহমুদ বলেন, শেখ হাসিনা সরকার স্বৈরাচার হয়ে দেশের গণতন্ত্র হরণ করেছিলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনী পরিবেশ তৈরি করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। সব দুর্নীতিবাজকে বিচারের আওতায় আনতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত