তরুণ লেখক ফোরামের নেতৃত্বে আমজাদ-ইমরান

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:০৬ এএম

তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৪-২৫ কার্যবর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন দেশ রূপান্তরের প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয় এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান উদ্দিন।

গতকাল শনিবার রাতে সংগঠনটি অনলাইনে ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠান আয়োজন করে। ওই অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা ও সাবেক সভাপতি নেজাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সদ্য বিদায়ী সভাপতি মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক এ এইচ ওয়ালি উল্লাহ।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা মো. ফয়সাল আহাম্মদ ও মো. জাহানুর ইসলাম। বিজ্ঞপ্তিতে আগামী ১৪ কার্যদিবসের মধ্যে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত