সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:০৯ এএম

রাজধানীর মোহাম্মদপুরের দুটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধারের পরদিন সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান।

গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, গতকাল শনিবার রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএসের একটি বাসা থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল।

ডিবি পুলিশের একটি সূত্রের দাবি, শাহ কামাল ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহাখালীর ওই বাসায় অবস্থান করছিলেন। সেখানে কালো গ্লাসের একটি গাড়ি রাখা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত