সাকাকে মেসির সঙ্গে তুলনা করলেন আর্তেতা

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:২৫ পিএম

মৌসুমে দারুণ শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ইপিএলে মৌসুমের প্রথম ম্যাচে শনিবার আর্সেনাল ২-০ গোলে হারায় ফুলহামকে। ম্যাচের দুই গোলেই অবদান ছিল বুকায়ো সাকার।

প্রথমে সাকার ক্রস থেকে গোল করেন কাই হাভার্টজ। পরে সাকা নিজেই বক্সের ভেতর থেকে দারুণ শটে করেন গোল। ম্যাচ শেষে প্রশংসা করতে যেয়ে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ইংলিশ ফরোয়ার্ড সাকাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন।

প্রতিপক্ষের ডি বক্সে বলে পাওয়ার পর মেসি কতটা ভয়ংকর হন তার প্রমাণ বহুবার পেয়েছেন গোলকিপারা। গতকাল সাকার গোলটি ছিল তেমনই অবিশ্বাস্য।

আর্তেতা বলেন 'দুর্দান্ত খেলোয়াড়েরা এমনই করে। মেসিকে জানি সে এখানে (ডি বক্সে) আসবে এবং বলটা সুবিধা মতো নিয়েই শট নেবে। সে সব সময় এটা করে আসছে। আপনি তাকে থামাতে পারবেন না। এটাই দুর্দান্ত খেলোয়াড়দের গুণ।'

ম্যাচের ৭৪ মিনিটে হাভার্টজের কাছ থেকে পাস পাওয়ার পর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ডানে-বামে বোকা বাকানোর চেষ্টা করে সুবিধাজনক জায়গায় বল পাওয়া মাত্রই বুলেট গতির শট নেন সাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত