নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার উল আলমকে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকীর পদত্যাগও দাবি করেন তারা। গতকাল রবিবার দুপুরে প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবন ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তালা ভেঙে উপাচার্যের বাসভবনে প্রবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন, নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বনি ইয়ামিন, মেহেদী হাসান, জাহিদুল ইসলাম হাসান, হাসিব আহমেদ প্রমুখ।
আন্দোলনরত শিক্ষার্থীদের অসহযোগিতা করায় বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তার কথা বিবেচনা করে উপাচার্য অধ্যাপক ড. দিদার উল আলম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকীসহ তাদের অনুগতদের স্বেচ্ছায় পদত্যাগ করার দাবি জানান শিক্ষার্থীরা।
