সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইমন দোজ্জা আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের আয়োজনে সুনামগঞ্জ সদর থানার সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা এমন কোনো কাজ করিনি যাতে আমরা হামলার শিকার হই। আমাদের একজন হামলার শিকার হয়েছে। আগামীকাল অন্য যারা আছে তাদের ওপর হামলা হতে পারে। আমরা নিরাপত্তা চাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়।’
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৮টায় শহরের প্রিয়াঙ্গন মার্কেট এলাকায় হামলার শিকার হন সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইমন দোজ্জা আহমেদ। ১০-১৫ জন হামলাকারী তার ওপর অতর্কিত হামলা চালায়।
