বারির নতুন মহাপরিচালক আব্দুল্লাহ ইউছুফ

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:১৭ এএম

কৃষিবিজ্ঞানী ও জীবপ্রযুক্তিবিদ ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় জারি করা আদেশে তিনি নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি বারির পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগ এই বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর তিনি নিয়মিতভাবে উদ্ভিদ প্রজনন বিভাগ, বারি, গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জীবপ্রযুক্তি বিভাগ, বারি, গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতিপ্রাপ্ত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত