মুফাসা: দ্য লায়ন কিংয়ের তেলুগু সংস্করণে মহেশ বাবু

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১০:৩৫ পিএম

মুক্তি পেতে চলেছে অ্যাকশনধর্মী সিনেমা ‘মুফাসা: সিনেমা দ্য লায়ন কিং’-এর তেলুগু সংস্করণ। আগামী সোমবার (২৬ আগস্ট) মুক্তি পাবে এই সিনেমার তেলেগু সংস্করণের ট্রেইলার।

এতে মুফাসার কণ্ঠ দেবেন তেলেগু সুপারস্টার মহেশবাবু। এছাড়াও ব্রহ্মানন্দম পুম্বা ও আলী টিমনের কণ্ঠ দেবেন। আগামী ২০ ডিসেম্বর সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

এ প্রসঙ্গে মহেশ বাবু বলেন, ‘আমি সবসময় ডিজনির বিনোদন এবং কালজয়ী গল্পগুলোর প্রশংসা করেছি। মুফাসার চরিত্রটি আমার কাছে কেবল একজন বাবা নয়, জঙ্গলের সর্বোচ্চ রাজা হিসেবে বংশধরদের প্রতি তার ভালোবাসাও আকৃষ্ট করেছে। আমার কাছে আমার পরিবার সবকিছু এবং ডিজনির সঙ্গে এই সম্পর্কও খুব বিশেষ।’

ডিজনি স্টারের হেড অফ স্টুডিও বিক্রম দুগ্গাল বলেন, ‘মুফাসার আইকনিক চরিত্রটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং আমরা ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর তেলুগু সংস্করণে মুফাসার কণ্ঠকে মহেশ বাবুর মাধ্যমে জীবন্ত করে তুলতে পেরে রোমাঞ্চিত। ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত