মাইক্রোবাস সিন্ডিকেট বন্ধের দাবি

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১২:৪৬ এএম

দাউদকান্দিতে সিন্ডিকেট করে লোকাল মাইক্রোবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ এবং ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ডে এ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে চলাচলকারী লোকাল মাইক্রোবাসের অতিরিক্ত ভাড়া আদায়, সেইসঙ্গে গাদাগাদি করে যাত্রী ওঠানো, চালক-হেলপারদের দুর্ব্যবহারে যাত্রীরা অতিষ্ঠ। প্রতিবাদ করলে এই চালক-হেলপার সিন্ডিকেটের হাতে মার খেতে হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন দরজাখোলা মাইক্রোবাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এগুলো বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত