ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হটলাইন নম্বর চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি জানানো হয়, সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’ তে কল করলে কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যাবে।
আরও জানানো হয়, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫, মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের নম্বর ০১৭১৩-০৩৮১৮১ এবং জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ কল করেও ফায়ার সার্ভিসের সেবা নেয়া যাবে।
বুধবার (২১ আগস্ট) বিকাল ৫ টা থেকে কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম শুরু হয়েছে।
বন্যাদুর্গত এলাকায় ফ্রি মিনিট-ইন্টারনেট সুবিধা