‘সেতুর টোলঘর দখলমুক্ত করল সেনাবাহিনী’ শিরোনামে গত ২৪ আগস্ট দেশ রূপান্তর পত্রিকায় ছাপা হওয়া একটি প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল ফাতাহ খান। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল ফাতাহ খান সমর্থিত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে সেতুর টোলঘর দখলে নেন। তবে আল ফাতাহ খানের দাবি, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। স্থানীয় বিএনপির একটি অংশ তার সুনাম নষ্ট করতে এমন মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন।
