সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে রাজশাহীতে সাংবাদিক সমাবেশ হয়েছে। গতকাল রবিবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে এই সমাবেশ হয়।
সাংবাদিক নেতারা অবিলম্বে সাগর-রুনি হত্যাকান্ডের বিচারে দাবি করেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেস ক্লাব ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক শ ম সাজু, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক, দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু, ড. সাদিকুল ইসলাম স্বপন প্রমুখ।
