ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি বিল পাস হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভায়। ভারতের ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় চলমান আইন সংশোধনের এটিই প্রথম উদ্যোগ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই বিল উপস্থাপন করলেও সেটিকে স্বাগত জানায় বিজেপিসহ অন্যান্য বিরোধী দলও। এবার পশ্চিমবঙ্গের দেখানো পথে মহারাষ্ট্রেও ধর্ষণবিরোধী আইন চান কংগ্রেস নেতা শারদ পাওয়ার। চারবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ষীয়ান এ রাজনীতিক।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পাওয়ার বলেন, ‘পশ্চিমবঙ্গের ধর্ষণ ও হত্যার ঘটনায় যে বিল আনা হয়েছে, তাতে মৃত্যুদণ্ডের উল্লেখ রয়েছে। মহারাষ্ট্রেও সেই রকম বিল নিয়ে আসা প্রয়োজন। কেননা ভারতের ধর্ষণের ঘটনা প্রতিনিয়তই ঘটছে।’
