‘বিশদ অঞ্চল পরিকল্পনা’ বা ড্যাপ স্থগিত করা হলে রাজধানী ঢাকার জন্য তা আত্মঘাতী হবে বলে মনে করছেন পরিকল্পনাবিদরা। তারা বলছেন, বৈষম্যের তকমা দিয়ে একটি স্বার্থান্বেষী মহল স্থগিতের দাবি তুলেছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) রাজধানীর বাংলা মোটরে প্ল্যানার্স টাওয়ারে ‘পরিকল্পিত ও বৈষম্যহীন উন্নয়ন এবং টেকসই পরিকল্পনা চর্চায় স্বার্থান্বেষী মহলের আগ্রাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। বিআইপির সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআইপির সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, সাবেক সভাপতি ড. আকতার মাহমুদ, উপদেষ্টা পরিষদ আহ্বায়ক ফজলে রেজা সুমন, যুগ্ম সম্পাদক তামজিদুল ইসলাম, ড. মু. মোসলেহ উদ্দীন হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সাজিদ ইকবাল প্রমুখ।
