রিমান্ড শেষের আগেই কারাগারে হাজী সেলিম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ এএম

ছাত্র-জনতার আন্দোলনের সময় আইডিয়াল কলেজের প্রথমবর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। অসুস্থ থাকায় রিমান্ড শেষ হওয়ার আগেই তাকে কারাগারে পাঠানো হলো।

গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় হাজী সেলিমকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন একই আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। গত মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত