ধান রোপনে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি জমিতে ধান রোপন করতে গিয়ে বজ্রপাতে আমজদ মিয়া (২৪) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  সকাল থেকে কৃষি জমিতে ধান রোপন করছিলেন আমজাদ। দুপুরে হঠাৎ বজ্রপাত ঘটলে আমজাদ মাটিতে লুটিয়ে পরে। তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত