অবৈধ অস্ত্র উদ্ধারে জনসাধারণের কাছে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
ডিএমপি জানায়, কারও কাছে অবৈধ অস্ত্রের তথ্য থাকলে অনুগ্রহপূর্বক এ বিষয়ে পুলিশকে অবহিত করুন। ডিএমপি এই মহানগরীকে অবৈধ অস্ত্রমুক্ত করতে বদ্ধপরিকর।
যেভাবে তথ্য দেওয়া যাবে : অবৈধ অস্ত্র-সংক্রান্ত কোনো তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বা নিকটস্থ থানাকেও জানানো যাবে। এ ছাড়া ডিএমপির ফেসবুক পেজের ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০-০৩৭৮৭০, ০১৩২০-০৩৭৮৭১-এ তথ্য দেওয়া যাবে।
সব ক্ষেত্রেই তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
