রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এ কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয় বলে জানা গেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান গণমাধ্যমকে ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্র স্থল। রিখটারস্কেলে মাত্রা ছিল ৪.১।
স্থানীয়রা জানান, খুব অল্প সময়ের জন্য ভূমিকম্প অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এতে কোথাও তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
স্বর্ণা দাস হত্যার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের ডাক