রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ এএম

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। নিহত ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী বাইজিদ জানান, রাতের দিকে রিকশায় খিলগাঁও রেলগেট পার হচ্ছিলেন তিনি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে। নিহত ওই নারীর নাম-পরিচয় জানতে ক্রাইম সিন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত