কলাবাগানে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ এএম

রাজধানীর কলাবাগান নর্থ রোডের ভূতের গলির একটি বাসার নিচতলা থেকে মোস্তফা কামাল উদ্দিন আহমেদ (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে নর্থ রোডের ৫৪/১ বাড়ি নিচতলার একটি রুম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। কলাবাগান থানার এসআই মো. বুলবুল আহমেদ জানান, নিজ বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি। তার স্ত্রী অনেক বছর আগে মারা গেছেন।

গতকাল সন্ধ্যায় বাসার কেঁচিগেটে ভেঙে ভেতরে ঢুকে লাশটি উদ্ধার করা হয়। তার সন্তানদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত