মিয়ানমারের মংডুতে জান্তা সরকার ও সে দেশের বিদ্রোহের তীব্র সহিংসতার জেরে হাজারো রোহিঙ্গা নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এসব রোহিঙ্গারা রাতের অন্ধকারে কৌশলে বাংলাদেশে ঢুকে পড়ছে।
এদের মধ্যে অনেকেই আহতও রয়েছেন। বাংলাদেশে অনুপ্রবেশের পর তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে রোহিঙ্গা নেতারা নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাখাইন রাজ্যের মংডুতে চলমান সহিংসতায় মংডু ও তার আশেপাশের সিকদারপাড়া, হাইন্দারপাড়া খাইরপাড়াসহ বেশ কিছু এলকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়ে গত মাসে প্রায় ৮ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে ২৬ ও ২৭ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা নেতারা। তারা কক্সবাজার উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শিবিরে আত্মীয়স্বজনদের ঘরে উঠেছেন। অনেকে বাসা ভাড়া নিয়েও থাকছেন বলে অভিযোগ উঠেছে।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ২৭ নম্বর ক্যাম্প মাঝি নুরুল বশর বলেন, আগস্ট মাসের শুরুতে সাগর পথে এপারে প্রবেশ করতে গিয়ে ট্রলারডুবিতে প্রায় ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের চলমান সহিংসতায় এর আগেও অনেকে রাতের আঁধারে এসে এপারের ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। এখনো অনেকে আসছেন। এদের মধ্যে অনেকে আহত রয়েছেন। তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, রাতের আঁধারে রোহিঙ্গারা প্রবেশ করে চলেছে। এটা আমাদের জন্য অশনিসংকেত।
মব জাস্টিস বরদাশত করা হবে না : মাহফুজ আলম