চট্টগ্রামে নগরে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের (কন্যা) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাঁচলাইশ আবাসিকের বেসরকারি একটি ক্লিনিকের পাশের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার এসআই মনির উদ্দিন জানান, মঙ্গলবার সকালে ময়লার ভাগাড়ে এক নবজাতকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিকের দাবি, ঘটনাস্থলের পাশের হাসপাতালের এক নার্স নবজাতকের লাশটি ময়লার ভাগাড়ে ফেলে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তবে পুলিশ বলছে— ওই ফুটেজটি স্পষ্ট নয়। তবু ঘটনাটির তদন্ত চলছে।
