স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে : সচিব

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ এএম

স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। তিনি বলেছেন, রবিবারের মধ্যে এটার খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

গতকাল বুধবার বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচিব এ কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ‘সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দিতে একটি নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে একজন সাবেক স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা এবং আহত-নিহতদের প্রাথমিক একটা তালিকা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। ইতোমধ্যে আমরা ৭০০ জনেরও বেশি নিহত এবং ১৯ হাজার আহতের তালিকা পেয়েছি। এ তালিকা সম্পূর্ণ হয়েছে, এটা বলা যাবে না। তথ্য সংগ্রহ ও যাচাই কাজ চলমান।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার জন্য ঢাকায় ১৩টি হাসপাতালসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত