৪৩ পুলিশ কর্মকর্তা বদলি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ এএম

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গত বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে বদলি-সংক্রন্ত বিষয়টি জানানো হয়।

বদলি করাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৬ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তা রয়েছেন। বিভিন্ন জেলা থেকে তাদের ডিএমপি, সিআইডি, র‌্যাবসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যাপক রদবদল চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত