কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শিশুকে ধর্ষণ করা অভিযোগ উঠেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার।
শুক্রবার (১৩ সেপ্টম্বর) দুপুরে বাদিপক্ষের আইনজীবী আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
জানা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় ভুক্তভোগী বিদ্যালয়ে যাওয়ার আগে পূজা দেওয়ার জন্য তুলশী পাতা আনতে পাশের বাড়িতে যায়। এ সময় পাশের বাড়ির গৌর মনি বিশ্বাস ভুক্তভোগীকে তার ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে অবস্থান করছিল আসামি শেখ আক্তার এবং তার সহযোগী শামু চন্দ্র নট্ট। গৌর মনি বিশ্বাস ভিকটিমকে নিয়ে শেখ আক্তারের হাতে তুলে দেন। এসময় শামু চন্দ্রকে পাহারায় রেখে শেখ আক্তার হোসেন শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী শিশুটি ঘটনাটি তার বাবা-মাকে জানালে তারা মেয়েকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সার্পোট সেন্টারের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তার বাবা থানায় অভিযোগ দেয়ার চেষ্টা করে কোনো প্রকার সহযোগিতা না পেয়ে আদালতে মামলা দায়ের করেন।
অভিযুক্ত শেখ আক্তার হোসেন ওরফে শোয়েব আক্তার জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকার মৃত শেখ রমিজ উদ্দিনের ছেলে। তিনি বাঙ্গরা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের আপন ছোট ভাই।
মামলার বাদি ভুক্তভোগী শিশুর বাবা বলেন, অভিযুক্ত শেখ আক্তার হোসেনের বড়ভাই ইউপি চেয়ারম্যান। তারা রাজনৈতিক প্রভাবে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি চরম আতঙ্কে দিন পার করছি। তাদের অনেক ক্ষমতা। আমি নীরিহ মানুষ, আমার মেয়ের সাথে হওয়া অন্যায়ের ন্যায় বিচার চাই।
এই বিষয়ে জানতে অভিযুক্ত শেখ আক্তার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি।
কয়লার অভাবে বন্ধের পথে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র
রেলের 'কালো বিড়াল' মন্ত্রী সুজন
গভীর রাতে ‘বেডরুমের’ ছবি দিলেন শ্রীময়ী