নেত্রকোনার কলমাকান্দায় যৌথবাহিনীর অভিযানে ৩৫০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাঁও নতুন বাজার এলাকার আনোয়ার ইসলামের গুদাম থেকে এসব চিনি জব্দ করা হয়। তবে এ অভিযানে চিনির মালিক দাবিদার কাউকে আটক করা যায়নি।
চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের মেজর জিসানুল হায়দার। তিনি জানান, অভিযানে যৌথবাহিনী কাউকে আটক করতে পারেনি। তবে আনোয়ার ইসলামের গুদাম থেকে ৩৫০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়, যার বর্তমান বাজার মূল্য ১৮ লাখ টাকা।
