বরিশালে সমাবেশ বিক্ষোভ

প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ এএম

ভোগান্তি, হয়রানি বন্ধ ও বরিশালে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল শনিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

গ্রাহকদের ভোগান্তি, হয়রানি, প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল, বিদ্যুৎ বিল থেকে ডিমান্ড চার্জের নামে অর্থ নেওয়া বন্ধ করা ও বিদ্যুৎ খাতের সংস্কারের দাবি জানান বক্তারা।

এ সময় বক্তব্য দেন, বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের সংগঠক আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, মো. নিয়াজ, মাসুম বিল্লাহ, দেলোয়ার হেসেন, কাওসার হোসেন পলাশ, ছাত্রনেতা রাইদুল ইসলাম সাকিব প্রমুখ।

বক্তারা বলেন, ‘আমরা মনে করি বিগত স্বৈরাচারী সরকারের মন্ত্রী, এমপি, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মিটার আমদানিকারক কোম্পানির নীল নকশা এই প্রিপেইড মিটার। আমরা বরিশালাবাসী এই প্রিপেইড মিটারের ভোগান্তিতে পড়তে চাই না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত