বখাটের পেট্রোলে দগ্ধ তরুণের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ এএম

ঢাকার নবাবগঞ্জে বখাটের পেট্রোলে দগ্ধ হওয়ার পাঁচদিন পর জাহিদ (২৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহিদ উপজেলার মালিকান্দা গ্রামের কামালের ছেলে।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে বাড়ির আসবাব সরানোর কাজের কথা বলে শাওন ও জান্নাত নামের দুই তরুণ জাহিদকে ডেকে নিয়ে যায়। তারা জাহিদকে নিয়ে গিয়ে জান্নাতের বাড়িতে আটকে রাখে। রাত ১টার দিকে শাওন, জান্নাতসহ ৫-৬ জন এসে জাহিদকে ঐ গ্রামের হাসান আলীর বাড়িতে আগুন দিতে বলে। জাহিদ এতে অস্বীকৃতি জানালে বখাটেরা তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঝলসানো জাহিদকে বখাটেরা পিকআপে নিয়ে কেরানীগঞ্জের জিনজিরায় জাহিদের বড় ভাই নাহিদের কাছে ফেলে রেখে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত