গাজীপুরে বিক্ষোভ

পরীক্ষা বাতিল ও পুনরায় নিয়োগ পরীক্ষার দাবি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ এএম

রেল মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের গত ৫ জুলাই অনুষ্ঠিত প্রার্থী নির্বাচনী পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

গতকাল রবিবার দুপুরে বৈষম্যবিরোধী, মেধা ও সমতাভিত্তিক চাকরিপ্রত্যাশী আন্দোলনের ব্যানারে গাজীপুর জেলা ও মহানগরের চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্যোগে এ বিক্ষোভ হয়। চাকরিপ্রত্যাশী ১৫০ থেকে ২০০ ডিপ্লোমা প্রকৌশলী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট থেকে মিছিল বের করেন। পরে তারা মিছিল নিয়ে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, আগামী দুই কার্যদিবসের মধ্যে বিতর্কিত সোহরাব কমিশনকে বরখাস্ত করতে হবে। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত