দায়িত্ব নেওয়ার পর সেনাসদরে প্রধান উপদেষ্টা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ এএম

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সেনাবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রবিবার প্রধান উপদেষ্টা সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, পিএসও এএফডি, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থাগুলো, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, র‌্যাবের মহাপরিচালক এবং সেনাসদরের কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ব্রিফ করা হয়। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার দেওয়া মূল্যবান দিকনির্দেশনাগুলো সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত