থানায় ছাত্রদল নেতাকে নির্যাতন এক যুগ পর মামলা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ এএম

থানা হেফাজতে ছাত্রদল নেতাকে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের ঘটনার একযুগ পর খুলনা মেট্রোপলিটন পুলিশের  (কেএমপি) তৎকালীন কমিশনার শফিকুর রহমানসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নির্যাতিত সাবেক ছাত্রদল নেতা এস এম মাহমুদুল হক টিটো বাদী হয়ে খুলনা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এ মামলা করেন। তিনি খুলনা মহানগর ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার ১ নম্বর আসামি করা হয়েছে, খুলনা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামাকে। এ ছাড়া অন্য আসামিরা হলেন কেএমপির তৎকালীন উপপুলিশ কমিশনার (ডিসি-দক্ষিণ), সদর থানার তৎকালীন সহকারী পরিদর্শক (এস আই) শাহ আলম, এস আই মো. জেলহাজ¦ উদ্দিন, হেড কনস্টেবল কাশেম, কনস্টেবল জাহিদ, কনস্টেবল তারক, কনস্টেবল ইসরাফিলসহ অজ্ঞাতপরিচয় অনেকে।

মামলার আর্জিতে বলা হয়েছে, ২০১২ সালের ২২ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মাথায় হেলমেট, হাতে লাঠি ও সরকারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারমুখী হয়ে বাদী মাহমুদুল হক টিটোর বাড়িতে প্রবেশ করে আসামিরা। পরে তার টি-শার্টের কলার ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এসে পুলিশের ব্যবহৃত গাড়িতে ওঠায়। এরপর হ্যান্ডকাফ পরা অবস্থায় থানার ভেতর ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত