ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর থেকে পুলিশের এক এসআইসহ তিনজনকে ফেনসিডিলসহ আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। গতকাল মঙ্গলবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন।
র্যাব জানায়, গত সোমবার রাতে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এসআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফারুক হোসেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, এসআই সাজ্জাদুর রহমানকে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
