ঢাকা কলেজের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

ঢাকা কলেজের পুকুরে ডুবে মো. সিয়াম (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুর ১২টার দিকে পুকুরে ডুবে যায় শিশুটি। প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মো. ফারুক জানান, সিয়ামের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে, তারা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

সিয়ামকে ঢামেক হাসপাতলে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী আবীর হোসেন বলেন, দুপুরে সিয়ামসহ অনেকেই মাঠে ফুটবল খেলা শেষে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে যায়। সেখানে একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায় সিয়াম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত