পুলিশের ১৮৭ সদস্য কর্মস্থলে অনুপস্থিত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

পুলিশের ১৮৭ সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট তারা কর্মস্থল ছেড়ে যান। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর পুলিশ কর্মস্থলে ফিরলেও তারা এখনো আসেননি। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, অনুপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন ডিআইজি ১, অতিরিক্ত ডিআইজি ৭, পুলিশ সুপার ২, অতিরিক্ত পুলিশ সুপার ১, সহকারী পুলিশ সুপার ৫, পুলিশ পরিদর্শক ৫, এসআই ও সার্জেন্ট ১৪, এএসআই ৯, নায়েক ৭ এবং কনস্টেবল ১৩৬ জন।

এ ছাড়া ১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে ৯৬ (অতিবাস), কর্মস্থলে গরহাজির ৪৯, স্বেচ্ছায় চাকরি ছেড়ে কর্মস্থলে অনুপস্থিত ৩ এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত