আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। সংস্থার কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাজহারুল হক। এ ছাড়া আরও ৯ জন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তদন্ত কর্মকর্তারা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, অতিরিক্ত এসপি (অ্যান্টি টেররিজম ইউনিট) মো. আলমগীর, অতিরিক্ত এসপি (পিবিআই হেডকোয়ার্টার) মোহা. মনিরুল ইসলাম, অতিরিক্ত এসপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. জানে আলম খান, সহকারী এসপি (ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল) সৈয়দ আবদুর রউফ, সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. ইউনুছ, রাজশাহীর চারঘাট থানার পরিদর্শক মো. মাসুদ পারভেজ, আরআরএফের পরিদর্শক মুহাম্মদ আলমগীর সরকার, সিআইডি ঢাকা মেট্রো (উত্তর) পরিদর্শক মো. মশিউর রহমান।
