নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ এএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত বুধবার রাতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে পুঁতে রাখা একটি বন্দুক, তিনটি থ্রিকোয়ার্টার এলজি, দুটি এলজি গানসহ ১৭টি রকেট প্যারাশুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে খুলনার খালিশপুর এলাকায় নৌবাহিনীর নেতৃত্বে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক মাদক ব্যবসায়ীসহ দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন টেনি ও মঞ্জুর। টেনি একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত