চার জেলার কারা সুপার বাধ্যতামূলক অবসরে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ এএম

চার জেলার কারাগারের তত্ত্বাবধায়ককে (সুপারিনটেনডেন্ট) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের পৃথক চারটি আলাদা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

অবসরে যাওয়া চার কারা তত্ত্বাবধায়ক হলেন শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম। এদের মধ্যে সুভাষের ৯ বছর, বজলুরের ২ বছর, মকলেছুরের ৪ মাস ও নেছারের পৌনে ৩ বছরের চাকরির মেয়াদ ছিল।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে। ওই ধারায় বলা আছে, ‘কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত