কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদ-প্রাপ্ত আসামি মো. ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া বহুল আলোচিত ফিরোজ হোসেনকে ধামরাই থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪-এর একটি দল। শুকুর আলী হত্যাকা-ে মৃত্যুদ-প্রাপ্ত আসামি ফিরোজ। গ্রেপ্তারের পরে আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে দেশের কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা করেন বন্দিরা। কোনো কোনো কারাগারে বাইরে থেকে হামলা হয়। চালানো হয় ভাঙচুর। এমন পরিস্থিতিতে দুই হাজারের বেশি বন্দি পালিয়ে যান। তাদের মধ্যে মৃত্যুদ-, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দিসহ বিচারাধীন মামলার আসামিও আছেন। এর মধ্যে এখনো ৯০০ বন্দি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত