ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ধরখার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের কাউছার মিয়া, বড়টুবার এলাকার আবু কালাম ও ধজনগর গ্রামের সেলিম মিয়া।
আখাউড়া থানার ওসি আবুল হাসিম জানান, ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা হাইওয়ে রোডে ধরখায় চেকপোস্ট বসিয়ে এই পণ্য আটক করা হয়। মামলার পর তিন আসামিকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হবে।
