কোনো কাজই ছোট নয় এবং ছোট করে দেখা উচিত নয়। শিক্ষিত হয়েও যে কোনো কাজ করা সম্ভব। এমন শিক্ষণীয় গল্প নিয়ে নির্মিত নাটক ‘শিক্ষিত কাজের মেয়ে’ মুক্তির পর দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। ইউটিউবে এখন পর্যন্ত নাটকটি দেখেছে ৫৮ লাখেরও বেশি দর্শক।
নাটকটির পরিচালক জানান, নাটকটি কেবল বিনোদনই নয় বরং নতুন প্রজন্মের জন্য একটি প্রেরণার উৎস হিসেবে কাজ করছে। এটি প্রমাণ করে যে, সামাজিক ধারণার পরিবর্তন এবং নিজের দক্ষতা ও অবদান দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
রেড ফিল্মস এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটিতে অভিনয় করেছেন আলিফ চৌধুরী, অনন্না ইসলাম, শেখ স্বপ্না, রকি খান, অরিন প্রমুখ। এটি যৌথভাবে পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার এবং ঈশান হায়দার।
পূজা চেরী প্লাস্টিক সার্জারি করেছেন?