ছিনতাইকারীর হাতে ব্যাটারি রিকশাচালক খুন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

রাজধানীর সূত্রাপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিন্দা ম-ল (৬০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিন্দা মন্ডল জামালপুর জেলার সরিষাবাড়ী থানার মালিপাড়া গ্রামের মো. হাসান আলী মন্ডলের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে জুরাইন এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ছেলে ইউসুফ মন্ডল বলেন, আমার বাবা পেশায় রিকশাচালক। রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে সূত্রাপুর এলাকা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমার বাবা বাধা দিলে ছিনতাইকারীরা বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান আমার বাবা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত