‘বিচারবহির্ভূত হত্যা’ বন্ধে জাবিতে মানববন্ধন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

সারা দেশে ‘বিচারবহির্ভূত হত্যা’ এবং ‘মব জাস্টিস’ বন্ধের দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় শামীম মোল্লা হত্যার ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবিও জানান তারা।

গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় নতুন কলাভবনসংলগ্ন মহুয়াচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারসংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তারা। পরে বিকেল ৪টার দিকে শামীম মোল্লা হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশের পরে শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত