খুলনায় নাশকতার ২ মামলা

জামায়াত নেতাসহ ৪৯ জন খালাস

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ এএম

খুলনায় নাশকতার দুই মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ৪৯ জনকে খালাস দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেন।

খালাসের বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী মো. আবু ইউসুফ মোল্লা জানান, ২০১৮ সালের নির্বাচনের আগে ডুমুরিয়া উপজেলার বামুন্দিয়া গ্রামে বোমা উদ্ধারের একটি নাটক সাজিয়ে মামলা দায়ের করা হয়। এ মামলায় ১৮ জনের নামে এজাহার দাখিল করা হয়। পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অন্য একটি মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৮ সালের ২০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ৫০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত