নাটোরে হত্যা মামলা

বিএনপি নেতা দুলুসহ ১৪ নেতাকর্মী খালাস

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ এএম

নাটোরে বিএনপির দুই কর্মী রাকিব মুন্সি ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। 

গতকাল বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাইনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দুলুর আইনজীবী রুহুল আমিন টগর জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় ছাত্রদলকর্মী রাকিব মুন্সি ও স্বেচ্ছাসেবক দলের কর্মী রায়হানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রাকিবের ভাই আনজুল বাদী হয়ে দুলুসহ ১৪ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেন।  মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি বিধায় অতিরিক্ত  জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক অভিযুক্ত বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ আসামিকে বেকসুর খালাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত