প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ এএম

গত ২৪ সেপ্টেম্বর দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত ‘কৌশলে টিকে থাকার লড়াই শেষে প্রকাশ্যে শিবির’ শীর্ষক প্রতিবেদনে ‘ঢাবি ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে অন্তত অর্ধশত শিবির নেতাকর্মী স্থান পেয়েছিলেন’ এ তথ্যের জন্য প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ। দেশ রূপান্তরে পাঠানো প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রতিবেদনে উল্লিখিত ‘ঢাবি ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে অন্তত অর্ধশত শিবির নেতাকর্মী স্থান পেয়েছিলেন’ এমন একটি ভুল তথ্য ছাপানো হয়। গত ১৬ বছরে ছাত্রলীগের সবচেয়ে বর্বরোচিত হামলা ও নির্যাতনের শিকার হয়েছে ইসলামী ছাত্রশিবির। এ রকম একটি মজলুম সংগঠনকে জড়িয়ে এ ধরনের সংবাদ জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

প্রতিবেদকের বক্তব্য : একটি সূত্র অর্ধশত শিবির কর্মীর ঢাবি ছাত্রলীগের কমিটিতে থাকার দাবি করে। তবে প্রকৃতপক্ষে এতসংখ্যক কমিটিতে থাকার প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া প্রতিবেদনে আর কোনো অংশে ভুল নেই। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত