বার নির্বাচনে ‘জালিয়াতি’

আনিসুল হকসহ ৪০ জনের নামে মামলা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতির অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আদালতে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেয়।

মলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির, আবদুর নুর দুলাল, অ্যাডভোকেট মেহেদী হাসান চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার রেজা-ই-রাকিব, অ্যাডভোকেট তানজিব উল আলম, মোতাহার হোসেন সাজু, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোর্শেদ, অ্যাডভাকেট মনিরুজ্জামান, ওয়াকিলুর রহমান, আজাহারুল্লাহ ভুইয়া, ওয়াজিউল্লাহ, সৌমিত্র সর্দার, শুভ, কাজল রশিদ বিশ্বাস, অ্যাডভোকেট ইমরান, আসাদুজ্জামান মনির, মিজান, জগলুল কবির, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত