বিএসএমএমইউতে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দিতে আসা চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল বুধবার বিএসএমএমইউ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। পরে তারা বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছাত্রসহ অন্যদের চিকিৎসাসেবার খোঁজখবর নেয়।

প্রতিনিধিদলটি ইতিমধ্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছে।

গতকাল বৈঠকে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত