বিমানের কার্যালয়ে ডিএসসিএসসির এয়ার উইং ব্যাচ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ (এয়ার উইং) ব্যাচের সিনিয়র ইন্সট্রাক্টর, ডিরেক্টিং স্টাফ, বাংলাদেশ বিমানবাহিনীসহ বিভিন্ন দেশ থেকে কোর্সে অংশগ্রহণকারী অফিসাররা বিমানের প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে গত মঙ্গলবার তারা এই পরিদর্শন করেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলাকা ভবনে অতিথিদের স্বাগত জানান এবং উদ্বোধনী বক্তব্য দেন। অংশগ্রহণকারীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ মমিনুল ইসলাম (ডিরেক্টর করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং)। বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অপারেশনাল কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

আরও উপস্থিত ছিলেন এয়ার কমোডর মো. মনিরুল ইসলাম, পরিচালক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টসহ বিমানের বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত