ভিয়েতনামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের বেহাল দশা কাটছেই না। সিরিয়ার কাছে ৪-০ তে হেরে শুরু হয়েছিল তাদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব। এরপর দুর্বল গুয়ামের সঙ্গে ১-১ ড্র করে মারুফুল হকের দল। আর শুক্রবার ভিয়েতনামের হ্যানয়ে স্বাগতিকদের কাছে পেতে হয়েছে ৪-১ গোলে হারের লজ্জা।
